শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাদিপুরে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইমাম উলামা ঐক্য পরিষদ এর উদ্যোগ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে সাদিপুর ইউনিয়ন নয়াপুর ইসলামী মহাসম্মেলন মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাদিপুর ইউনিয়ন ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি শরিফুজ্জামান এর সভাপতিত্বে মাওঃ ইলিয়াস মজুমদার ও মুফতি আব্দুল মান্নান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা শেখ সাদী- সহ-সভাপতি ইমাম ওলামা ঐক্য পরিষদ, মুফতি আবু বক্কর লাদুরচর মাদ্রাসার মুহতামিম, মুফতি মোজাম্মেল হক- সাধারণ সম্পাদক ইমাম উলামা ঐক্য পরিষদ, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি দেলোয়ার, মুফতি এবাদুল্লাহ শিবলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল ইসলাম, মাওঃ হযরত আলী, হাফেজ মাওঃ আবুল কালাম, হাফেজ মাওঃ কারী ওমর ফারুক, গোলাম মোস্তফা, মাওঃ আবুল বাশার,হারেছ মাষ্টার, হাফেজ আবু তাহের, মুফতি নূরুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন আল-আকসা মুসলমানের প্রথম কেবলা। আল-আকসা মুসলমানের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরাইল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আর ইসরাইলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। পশ্চিমারা ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

পরে প্রতিবাদ সভা শেষে নয়াপুর হাইওয়ে রোড থেকে মিছিলটি কাঠালিয়া পাড়া স্কুলে গিয়ে শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD