বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ  বিক্ষোভ মিছিল বের করা ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শাখার আমির মাওলানা মো. মমিনুল হক সরকার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের  সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হুসাইন ভূঁইয়া।
মিছিলটি কাঁচপুর পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে বালুর মাঠে গিয়ে শেষ হয়। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা চাই দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। ফ্যাসিবাদ আবার ফিরে আসলে কেউ শান্তিতে থাকবে না।
তিনি আরও বলেন, সংস্কার না হলে নির্বাচন শান্তিপূর্ণ হবে না। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসররা। তাদেরকে অতি দ্রুত প্রশাসন থেকে বিদায় করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। ন্যায় ও শান্তি-শৃঙ্খলার জন্য দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। জামায়াত ক্ষমতায় আসলে দেশে শান্তি-শৃঙ্খলা থাকবে। এছাড়া জামায়াত ক্ষমতায় আসলে বেকারত্ব কমে আসবে বলেও মন্তব্য করেন।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার আসনের সংসদ সদস্য প্রার্থী  অধ্যাপক ইলিয়াস মোল্লা, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের তদারককারি আবু সাঈদ মোঃ মুন্না, সোনারগাঁও উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, দক্ষিণের সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD