শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সোনারগাঁওয়ে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ ২৯ ডিসেম্বর সোমবার পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু হচ্ছে।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ জন্মোৎসবের আয়োজন করেছে শিল্পাচার্যের প্রতিষ্টান লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় ফাউন্ডেশনের লোকজ মঞ্চে জন্মোৎসবের আনুষ্টানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উৎসবে লোককারুশিল্প মেলা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে শিল্পচার্যের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হবে।

মেলায় জামদানি, শীতল পাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ-বেত শিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশা চিত্র, হাতপাখা, শখের হাঁড়িসহ নানা হস্তশিল্পের ১৭ টি স্টল বসবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে বাংলাদেশের লোককারুশিল্প বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন লোকজ মঞ্চে অনুষ্ঠিত হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD