রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে পারভেজ হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার পারভেজ হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে র‌্যাব-১১ মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  এর আগে বুধবার ভোরে র‌্যাব-১১ ও র‌্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার বিশ্বরোড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মনতাজউদ্দিনের ছেলে জসিমউদ্দিন ওরফে জসিম ও তার ছেলে ফাহাদ।

র‌্যাব সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে গত ১৬ ফেব্রুয়ারী দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র জাকির হোসেন ও জসিমের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল মোতালেবের ছেলে পারভেজ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারী নিহতের ছোট ভাই হৃদয় মিয়া বাদি হয়ে জসীমকে প্রধান আসামী করে ৪৯ জনের নাম উল্লেখ্যসহ ৬১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিল। গতকাল বুধবার ভোরে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার বিশ^রোড এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব -৯ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার এজহারভূক্ত প্রধান আসামী জসীম ও তার ছেলে ফাহাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সন্ধ্যায় সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।

সোনারগাঁও থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, পারভেজ হত্যা মামলার প্রধান আসামী ও তার ছেলেকে র‌্যাব সদস্যরা থানায় হস্তান্তর করেছেন। আজ তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD