শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে মাদকসহ তিন কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষারিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ২শ’ ৪৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গেস্খফতার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার সকালে র‌্যাব-১১ একটি দল কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশী করে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে এসএম আবু রাসেল স্বপন, একই এলাকার মো. মজনু মিয়ার ছেলে মো. জাবেদ ওমর ও বগুড়ার ধুনট থানার চর খাদুলি এলাকার মোঃ আবু বক্কর শেখের ছেলে মো. মুকুল হোসেন শেখ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা প্রাইভেটকারের চালক ও হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় মাদকদ্রব্য কুমিল্লা ও টেকনাফ থেকে এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মাদক বিক্রেতা গ্রেফতারের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে র‌্যাব সদস্যরা হস্তান্তর করেননি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD