নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়।
শনিবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগরে শম্ভুপুরা ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ ০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
নবীনগর পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা মোঃ সুমনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ খালেক তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, সোনারগাঁও উপজেলা জিয়া পরিষদের
যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন পিন্টু, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গিয়াসউদ্দিন, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে আলোচনা শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
আপনার মতামত দিন