বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

রতনপুর ব্রিজসহ ২টি গার্ডার ব্রিজের উদ্বোধন ও ৪টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন 

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক ৬টি স্থানে রতনপুর ব্রিজসহ ২টি গার্ডার ব্রিজের উদ্বোধন ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের রাস্তাসহ ৪টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উন্নয়নমুলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পিরোজপুর ইউনিয়ন মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, সদস্য সচিব নার্গিস আক্তার, আলমগীর মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, মান্নান মেম্বার, মোশাররফ মেম্বার, রুনা মেম্বার, জাকিয়া মেম্বারসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD