রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন সরকার ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্বসহ নানা অপকর্মের অভিযোগ তুলে এ মানববন্ধন করেন।
শনিবার বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।
অভিযুক্ত ইউপি সদস্য নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের মতিউর রহমান, গোলজার হোসেন ভূইঁয়া, শাহজাহান মৃধা, মো বারেক মোল্লা, শফিকুল ইসলাম ভূইয়া, মনির হোসেন, মাসুদুর রহমান, শরিফ হোসেন, রবিউল হাসান, নুর আলম, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, মনির হোসেন সরকার একজন মাদক সম্রাট। তার স্ত্রী রত্না বেগম, ছেলে বিশাল সরকার, ও ফয়সাল সরকার রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে সে ও তার পরিবার বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এতে করে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে। দ্রুত তার গ্রেপ্তার দাবি করেন।
তারা আরো বলেন, মাদক ব্যবসা টিকিয়ে রাখতে একাধিক কিশোর গ্যাং গ্রুপ সৃষ্টি করেছেন । তার দুই ছেলের নেতৃত্বে মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, দখলবাজিসহ অপরাধমূলক কর্মকান্ড করেন। এর আগে মনির মেম্বারের ছেলে ফয়সালকে পুলিশ দেশীয় অস্ত্রসহ আটক করেন।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু বলেন, ইউপি সদস্য মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন। আমিও তাকে একাধিকবার বুঝিয়ে ব্যর্থ হয়েছি। সে জাতীয় পার্টির প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যাবসা করেছে।
অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন সরকার বলেন, আমার বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে। আমি ও আমার পরিবার কেউ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত না।
সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল বলেন, মাদক ব্যবসায়ে জড়িত জানতে পেরে তাকে নোয়াগাঁও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে এখন জাতীয় পার্টির কেউ না।
আপনার মতামত দিন