বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার সেনাবাহিনীকে সর্বাত্মক সহোযোগিতা করে যাচ্ছে। ব্যবসায়ীরা এ দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
শনিবার দুুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনয়নের লাধুরচর এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের অর্থনীতিকে চা ঙ্গা রাখতে সেনাবাহিনীর কোম্পানি মালিক ও ব্যবসায়ীকের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে শিল্প কারখানা গড়ে উঠছে। এমন চিত্রই প্রমাণ করে দেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ ধাপে ধাপে উন্নতির দিকে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো লাভ করা, কিন্তু লাভের পাশাপাশি দেশের মঙ্গলজনক কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ প্রেম।
আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, ময়মনসিংহ ৫-আসনের সংসদ সদস্য কৃষিবিদ ড. নজরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, আমানত শাহ গ্রæপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া, আস্থা ফিডের পরিচালক সাইফুল ইসলাম বাবু ও গিয়াস উদ্দিন।
এসময় বিভিন্ন শিল্প গ্রæপের পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ আস্থা ফিডের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী বলেন, আজ যে ইন্ডাষ্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর হয়েছে সেখানে শুরুতে রিলায়েন্স ফিড ইন্ডাষ্টিজ, আস্থা প্যাক লিমিটেড ও আস্থা কেমিক্যাল ইন্ডাষ্ঠ্রিজ এ তিনটি কারখানা তৈরি করা হবে। আমরা এ লাদুরচর গ্রামবাসীকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।
আপনার মতামত দিন