রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে  এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়নে মাদক ও জুয়া বিস্তারের ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। ‘চলো যাই যুদ্ধে,  মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার দুপুরে ইউনিয়নের শেখকান্দি এলাকায় মানববন্ধন কর্মসূচি  ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসী জানান, গত মাত্র দুই বছরে অতিরিক্ত মাদক সেবনের কারণে শেখকান্দি এলাকার মানুল, ইমান, ওমর, মানিক ও ইয়াকুব নামে পাঁচজন উদীয়মান যুবক অকালে প্রাণ হারিয়েছেন। এই মৃত্যু মিছিল থামাতে এবং নতুন প্রজন্মকে রক্ষা করতে এখন রাজপথে নেমেছে সাধারণ মানুষ।
স্থানীয়রা অভিযোগ করেন, জাকারিয়ার ছেলে তাওলাদ, জজ মিয়া ডাকাতের ছেলে ফজলে করিম, তার স্ত্রী জবেদা এবং মৃত মান্নানের ছেলে ইসরাফিল এলাকায় মাদক ও জুয়ার কারবার পরিচালনা করছে। তাদের কারণে গ্রামটি এখন ধ্বংসের মুখে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এলাকাবাসী এখন একাট্টা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ কামরুল হাসান বাবুল,মজিবুর রহমান,সাবেক মেম্বার নেহাল উদ্দীন,মোঃ বিল্লাল হোসেন।
বক্তারা বলেন, আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। মাদক কারবারিরা আমাদের সন্তানদের খুনি। প্রশাসনকে অবিলম্বে এই মাদক চক্রের হোতাদের গ্রেফতার করতে হবে, অন্যথায় আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সানাউল্লাহ প্রধান, ইয়ামিন রহমান শিশির,আরমান ভুইয়া, মোঃ আইব, মোঃ আপেল, সজল, জুলহাস, মোঃ আরিফ, নূরে আলম, মোঃ তারেক, মোবারক হোসেনসহ স্থানীয় কয়েকশত এলাকাবাসী।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD