রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস ব্যবহারে গুড়িয়ে দেওয়া হয় দুটি প্রতিষ্ঠান, জরিমানা ১ টিতে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ের দুটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও কলাপাতা নামের বেকারী ও মিষ্টি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ভবনাথপুর ঢালাই কারখানা ও দত্তপাড়া এলাকায় চুনা কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনিম সোহানা।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, সোনারগাঁও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় একটি চুনা কারখানা ও পৌর ভবনাথপুর এলাকায় ঢালাই কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চক্র ব্যবসা পরিচালনা করে আসছে। ওই চক্রটি প্রতিদিন ৮হাজার ১শ ৮০ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছেন। কারখানা দুটির মালিক ঘটনাস্থলে না থাকার কারনে তাদের জেল জরিমানা করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, দুটি কারখানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কলাপাতা নামের একটি বেকারী ও মিষ্টির কারখানাকে অবৈধ গ্যাস ব্যবহারের কারনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩শ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়,অবৈধভাবে গড়ে উঠা কারখানাগুলোতে একের পর এক অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ পেশার লোকজনের সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে পুনরায় অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। গুড়িয়ে দেওয়ার দুটি প্রতিষ্ঠানের সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করা হয়। তবে আজকের অভিযান তৃতীয় দফায় করা হয়।

কলাপাতা মিষ্টি কারখানার মালিক মামুন শিকদার জানান, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তারপরও ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD