শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

সোনারগাঁওয়ে মিথ্যা সংবাদে বিএনপির দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি দুই নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার জামপুরের মহজমপুর এলাকায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ এ অভিযোগ করেন। এসময় বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান ও সুমন মিয়া নান্নু, কাজী মনির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ অভিযোগ করেন, জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় আলো মাল্টিপারপাস নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের তিন পরিচালক ফারুকুল ইসলাম শাহীন, এমরান হোসেন ও কামাল হোসেন জনসাধারণের সঞ্চিত ১০-১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। গ্রাহকদের সঞ্চিত টাকা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি কু-চক্রী মহল আলো মাল্টিপারপাসের টাকায় কেনা জমি ও বাড়ি ন্যায্যমূল্য না দিয়ে জোরপূর্বক পরিচালক ফারুকুল ইসলাম শাহীনের নিকট থেকে প্রতারণা করে লিখে নেয়। ওই প্রতারণার বিষয়ে প্রতিবাদ করায় ওই চক্রটি সাংবাদিকের ভুল তথ্য দিয়ে কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিকে তাদের বিরুদ্ধে অপ-প্রচার করে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সহ-সভাপতিকে আওয়ামীলীগ কর্মী বানিয়েছেন। এমন মিথ্যা তথ্যে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। আওয়ামীলীগ সরকারের আমলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। জেল, জুলুম, আওয়ামীলীগের অত্যাচার সহ্য করে বিএনপি থেকে দূরে সরে যাইনি। অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD