মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

বারদীতে নৌকা এবার যোগ্য প্রার্থীর হাতে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

আসন্ন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বারদী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী লায়ন মাহবুবুর রহমান বাবুলকে নৌকার মনোনয়ন প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লায়ন বাবুল মনোনয়ন পাওয়ায় বারদীর ইউনিয়ন সকল এলাকায় বাবুল সমর্থিত লোকজন আনন্দ উল্লাস করে।

বারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজস্ব অর্থায়নে বিগত ১৫ বছর যাবত অসহায় মানুষদের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। বিগত দিনে মহামারী করোনা মহামারিতে এলাকার লোকজন কর্মহীন হয়ে পড়লে লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ আর্থিক অনুদান দিয়ে পাশে রয়েছেন।

বারদীর শান্তির বাজার এলাকার বাসিন্দারা জানান, বিগত দিনে যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন তার চেয়েও বহুগুণ বেশি মানুষকে সাহায্য সহযোগীতা করেছেন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। তারা বলেন, সোনারগাঁও উপজেলার মধ্যে এই একটি মাত্র ইউনিয়ন যেখানে সবচেয়ে বেশি ডাকাত এবং মাদক ব্যবসায়ীদের বিচরণ ছিলো, এমন কি এই ইউনিয়নে ইতোমধ্যে এলাকাবাসীর সাথে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষ’র ঘটনাও ঘটেছে ডাকাত সর্দার হাবিবুর রহমান হাবু বাহিনীর সাথে। একাধিক মামলার আসামী হাবু ডাকাত অদৃশ্য কারনে বারবার জেল থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে রেখেছে।

এলাকাবাসী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইবার একজন যোগ্য প্রার্থীর হাতে নৌকা তুলে দিয়েছেন। লায়ন মাহবুবুর রহমান বাবুল বারদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সেই সাথে আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে লায়ন মাহবুবুর রহমান বাবুলকে নৌকায় ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বারদী ইউনিয়নবাসী।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD