সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে মৎস্য সপ্তাহে আলোচনা, র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্ত ও র‌্যালী বের করা হয়।

সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আহমেদ তিথি, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা প্রকৌশলী মো: আলমগীর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্ততের অন্যান্য কর্মকর্তা ও মৎস উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলার সফল মৎস উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়। পরে র‌্যালি বের করা হয় এবং উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD