বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       

পিরোজপুরে মো. রফিকুল ইসলামের উঠান বৈঠক ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন নির্বাচনে উপলক্ষে ৯নং ওয়ার্ডের গ্রাম জনসাধারণদেরকে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম উদ্যোগে উঠান বৈঠক ও দোয়ার আয়োজন করা হয় ।
পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল ২বারের স্বর্ণপদক প্রাপ্ত  চেয়ারম্যান  ও সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মো. আব্দুস সোবহান, মো. শহীদুল্লাহ , ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ শাহানুর রহমান সুমন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম প্রধান,  সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রধান।
উঠান বৈঠকে ৯ নং ওয়ার্ড এর গণ্যমান্য  নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।
চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নবাসীর দোয়া কামনা করেন । আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD