শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মোখলেছুর রহমান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ভূক্তভোগী শিশুর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মোখলেছুর রহমান ওই শিশুকে মুখ চেপে ধরে ওই প্রতাপেরচর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় বরিশালের টুমচর এলাকার চান্দু হাওলাদারের ছেলে মোখলেছুর রহমান বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সে ওই এলাকার একটি চিনি কারখানায় শ্রমিকের কাজ করে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভূক্তভোগী শিশুকে প্রতাপেরচর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধষর্ণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত মোখলেছুর রহমান পালিয়ে যায়। ঘটনার পরদিন বুধবার সন্ধ্যায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতে প্রতাপেরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জে আদালতে প্রেরণ করে।

সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD