সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যাচারে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে চাঁদা দাবি বিষয়ে মিথ্যাচার করার প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বুধবার সকালে উপজেলার বারদী এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ম্যানেজার নয়ন গোলধার, বারদী জুয়েলারী সমিতির সভাপতি জগদীশ দে, সাধারণ সম্পাদক লোকনাথ মালী, বারদী এলাকার সাগর দাস, সুমন সরকার, স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস, গ্রাম্য চিকিৎসক স্বপন শীল, সুবুধ দাস, শ্রী রতন বনিক, প্রাণ কৃষ্ণ বনিক।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার জাতীয় দৈনিক ও স্থানীয় একটি পত্রিকায় বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থেকে তিনজন বিএনপির নেতার চাঁদা দাবির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাদের নিয়ে যে কথা বলা হয়ে তা সত্য নয়। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনজন নেতা রাত দিন আমাদের মন্দির পাহাড়া দিয়েছেন। আমাদের নিরাপত্তা দিয়েছেন। আমরা তাদের আচরণেস সন্তুষ্ট। অথচ একটি কু চক্রী মহল আমাদের বক্তব্যের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস বলেন, আমার কাছে কেউ চাঁদা দাবি করেননি। পত্রিকার প্রতিবেদনে দেখলাম আমার বক্তব্য দেওয়া হয়েছে। এতে আমি নাকি বলেছি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বিএনপি নেতারা। আমার সঙ্গে কোন ব্যক্তি বা সাংবাদিকের কোন কথা হয়নি। কিভাবে আমার বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে বলেন, এ সময়ে মিথ্যাচার প্রতিবেদনও হয়? বারদী হিন্দু অধ্যাষিত এলাকা। অন্যান্য স্থানে মন্দিরে হামলা, চাঁদাবাজি হলেও বারদীতে হয়নি। মিথ্যা প্রতিবেদন করে সম্মান ক্ষুন্ন করেছেন। প্রতিবেদনে যা বলা হয়েছে এখানে উল্টো চিত্র ছিল।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD