রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণলংকার ও নগদ টাকা লুট, আহত-১

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।  রোববার রাতে সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্ণলংকার, নগদ টাকা ও মোবাইলসেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাধা বাদা দিতে গিয়ে ব্যবসায়ী মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহত মনি আক্তারকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্যবসায়ীর স্ত্রী আহত মনি আক্তার জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে ৮-১০জনের ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। এসময় ঘরে প্রবেশ করে সকল প্রকার আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে আলমারীতে থাকা স্বর্ণলংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাদের বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে। পরে তারা তাদের আলমারীতে থাকা নগদ ২২ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির সংঘটিত হওয়ার বিষয়টি জেনেছেন। ইতোমধ্যে ডাকাতদের আটক করতে পুলিশ কাজ করে যাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD