রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

সোনারগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় ফুল চাঁন মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় ওই ছাত্রীর দাদা  মঙ্গলবার সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম।

এর আগে বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে র‌্যাব। সোনারগাঁও থানা পুলিশ বৃদ্ধ ফুল চাঁন মিয়াকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার সোনারগাঁ পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ বছর বয়সী নবম শ্রেণী পড়–য়া ছাত্রীকে চলতি মাসে ৮ তারিখে পার্শ্ববর্তী ফুল চাঁন মিয়া সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ভট্টপুর গ্রামের তার বাড়িতে পারিবারিক প্রয়োজনে গেলে জোরপূর্বক র্ধষণ করে। পরবর্তীতে আরো দু’ দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে পুনরায় ওই ছাত্রীকে কু প্রস্তাব দিলে এক পর্যায়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর দাদা বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ ফুল চাঁন মিয়াকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে।

সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD