বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়াপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ত্রি- বার্ষিক সম্মেলনের আহবায়ক নেকবর হোসেন নাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার।

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ালীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান, মোস্তফা কামাল নিলু, ছগির আহমেদ, মোস্তাফিজুর রহমান মাসুম, সোহাগ রনি প্রমুখ।
আগামী ১৭ই জুলাই সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD