বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকার (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পেশায় একজন হোমিও ডাক্তার ছিলেন।
বুধবার বেলা ১১ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে বাড়ি মজলিস সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সোনারগাঁও উপজেলা ও মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
আপনার মতামত দিন