শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে হত্যা মামলার আসামী জামিনে এসে বাদির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীর হত্যার দায়ে প্রধান আসামী জামিনে বেরিয়ে এসে বাদি প্রধান আসামী করে দুটি মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও এক্সিকিউটিভ আদালতে পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও আসবাবপত্র লুটের অভিযোগ তুলে স্ত্রীর হত্যা মামলার প্রধান আসামী মো. কামাল হোসেন ওই মামলার বাদী মো.ইউসুফকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় হত্যা মামলার বাদিকে ছাড়াও স্বাক্ষীদেরও আসামী করা হয়। স্ত্রী হত্যার দায় এড়ানোর কৌশল হিসেবে এ মামলা দুটি দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন বাদি ও এলাকাবাসী। এছাড়াও চুরির মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে ব্যবসায়ীদের সাক্ষী না নিয়ে তদন্ত শেষ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার উপজেলার মহজমপুর বাজারের ব্যবসায়ীরা গণস্বাক্ষর নিয়ে শিল্প পুলিশের পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের মো. শহিদুল্লাহর মেয়ে ফারজানা আক্তারকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্বামী কামাল হোসেন শারিরিক ও মানসিক নির্যাতন করে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাতে স্বামী কামাল হোসেন যৌতুক ও জমি লিখে দেওয়ার জন্য অজ্ঞাতনামা সহযোগিতায় কাঠের ডাসা দিয়ে শারিরিকভাবে নির্যাতন করে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ৪ দিন চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসলে ৬ সেপ্টেম্বর রাতে ফারজানা আক্তার মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরে ১৭ নভেম্বর ময়না তদন্ত রিপোর্টে ফারজানা আক্তারকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রমাণ পায়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই মো.ইউসুফ বাদি হয়ে ফারজানার স্বামী মো.কামাল হোসেনসহ ৪ জনকে আসামী করে ২৮ নভেম্বর হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের পর পুলিশ নিহতের স্বামী কামাল হোসেনকে গ্রেপ্তার করে। দীর্ঘ ৫মাস জেল হাজতে থাকার পর চলতি বছরের ২২এপ্রিল জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পরই হত্যা মামলার বাদি নিহত ফারজানার বড় ভাই মো. ইউসুফকে প্রধান আসামী করে তার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও আসবাবপত্র লুটের অভিযোগ তুলে গত জুলাই মাসের ২৩ ও ২৭ তারিখে নারায়ণগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেন। এ মামলায় হত্যা মামলার স্বাক্ষীদেরও আসামী করেন কামাল হোসেন। সেই মামলায় উপজেলার জামপুরের মহজমপুর বাজারের ব্যবসায়ীদের স্বাক্ষী করা হয়। মামলা তদন্তের জন্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশকে দায়িত্ব দেয় আদালত। পরে শিল্প পুলিশের পরিদর্শক কাজী গোলাম কবিরকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের স্বাক্ষীদের কোন প্রকার সাক্ষ্য না নিয়েই তদন্ত শেষ করেছেন বলে অভিযোগ উঠেছে।

হত্যা মামলার বাদি মো. ইউসুফ জানান, যৌতুক ও জমি লিখে না দেওয়ায় তার বোনকে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তার ছোট বোনকে হত্যার দায় এড়ানোর জন্য তাকে ও হত্যা মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। তাছাড়া চুরির মামলার স্বাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়নি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক কাজী গোলাম কবির বলেন, অভিযোগটি সত্য না। উভয় পক্ষের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়েছে।
হত্যা মামলার আসামী ও চুরির মামলার বাদি মো. কামাল হোসেন জানান, হত্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। তবে তিনি চুরির মিথ্যা মামলা দেননি।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD