রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

স্বামীর সঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হয়ে খুন হলেন গৃহবধু

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
স্বামীর সঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হয়ে এক গৃহবধু খুন হয়েছেন।  নিহতের নাম মৌসুমী আক্তার (২৪)। গত বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মৌসুমি আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে। পুলিশ জানায়, ওই গৃহবধুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের স্বামী রাসেল মিয়ার দাবি, রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ঈদের কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে তারা ডাকাতির শিকার হয়েছেন। এসময় ডাকাত সদস্যরা তার স্ত্রী মৌসুমি আক্তারকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছে হত্যার পারিপার্শ্বিক অবস্থা দেখে তাদের পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। নয় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের সংসারে মো. নাঈম নামে ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে। এঘটনায় হত্যার শিকার মৌসুমি আক্তারের স্বামী রাসেল মিয়া আহত হয়ে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার জন্য গত বুধবার রাত ৮টার দিকে মৌসুমি আক্তার ও তার স্বামী রাসেল মিয়া গাউছিয়া এলাকার উদ্দেশ্যে বের হন। রাত দশটার দিকে রাসেল মৌসুমির বাড়িতে ফোন করে জানায়  কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে তারা সড়কে ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতরা মৌসুমিকে খুন করেছে। পরে নিহতের ভাই মো. সাজ্জাদ ও পরিবারের সদস্যরা গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে পুলিশ তাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মৌসুমি ও রাসেলের বাড়ি একই এলাকায়।  অল্প বয়সে তারা ভালোবেসে বিয়ে করেছিলেন।  তারপর থেকে কয়েক বছর ভালোই সংসার চলছিল। এরই মধ্যে রাসেল ব্যবসার জন্য মৌসুমিকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। গত ৬ মাস ধরে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর মধ্যে রাসেল মৌসুমিকে বেশ কয়েকবার মারধর করেছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ হত্যাকান্ড পূর্ব পরিকল্পিত। যেখান থেকে লাশ উদ্ধার হয়েছে ওই এলাকা নিহতের বাড়ি যাবার পথ নয়। ওই পথ ধরে তাদের বাড়ি যাবার কথা না।  নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। শরীরে মাটি লেগে আছে। পিঠে সামান্য আঁচড় ছাড়া তার স্বামীর শরীরেও বড় কোন ক্ষত নেই। সবগুলো বিষয় মাথায় রেখেই পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে। নিহতের বাড়ি রূপগঞ্জে হলেও লাশ উদ্ধার হয়েছে সোনারগাঁওয়ে। নিয়ম অনুযায়ী সোনারগাঁও থানা পুলিশ বিষয়টি দেখবেন। আমরা তাদের সহযোগীতা করবো।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, সিংলাবো এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ মর্গে পাঠিয়েছে। মামলা রুজু হওয়ার পর এ বিষয়ের রহস্য উদঘাটন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD