শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ পরিবেশের ক্ষতির দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার মূল আসামিসহ ২ জন গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁও বিএনপি বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁওয়ের মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সোনারগাঁও শাখার উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত ও মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রেও স্কুল পর্যায়ের এসব প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে দেশব্যাপী ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD