রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁও বালক ও বালিকা দল সেমিফাইনালে

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ খেলায় নারায়নগঞ্জ জেলা পর্যায়ে সোনারগাঁও উপজেলা বিশাল জয় নিয়ে সেমি ফাইনালে উঠেছে।

শনিবার নারায়ণগঞ্জ ওসমানী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সোনারগাঁওয়ের অনুর্ধ-১৭ বালিকা দল ৬-০ গোলে রূপগঞ্জ বালিকা দলকে পরাজিত করে। খেলায় বৃষ্টি ২ গোল, হাবিবা ২ গোল এবং নূরজাহান ২ গোল করেন।

অপর খেলায় সোনারগাঁওয়ের বালক অনুর্ধ-১৭ খেলায় সোনারগাঁও উপজেলার বালক দল ৬-১ গোলে রূপগঞ্জ বালক দলকেও পরাজিত করে। খেলায় সোনারগাঁওয়ের বালক দলের রুহুল আমিন শান্ত হ্যাট্রিকসহ চার গোল করেন, অপর গোল দুইটি করেন রোহান ও জুনায়েদ।

খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব তালুকদার, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল প্রমূখ।

সোনারগাঁওয়ের বালক ও বালিকা দল সেমিফাইনালে উর্ত্তীন হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী অভিনন্দন জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD