রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে নারায়ণঞ্জ ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারের ঈদগাহ মাঠের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো আড়াইহাজার উপজেলার মাউরাদি এলাকার মৃত হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মো. সুমন ভুঁইয়া, মৃত নূর মোহাম্মদের ছেলে রাসেল, মৃত হালিম মুুন্সির ছেলে আবুল ও মৃত জুয়েল মিয়ার ছেলে রতন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের ডিবি পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বে এসআই হর-বিলাস ও এসআই ফরিদসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি টর্চ লাইট এবং একটি কাটার প্লাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. আহসানউল্লাহ জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এ মামলার তদন্ত ডিবি পুলিশ করবেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD