রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহতের ঘটনায় মামলা  

  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  রোববার রাতে নিহত শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার বাদি হয়ে একমাত্র ছেলেকে আসামী করে এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় হত্যাকারী মাদকাসক্ত ছেলেকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে আটক করে পুলিশ।

সোমবার দুপুরে এ মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।  রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও  ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ছেলে ছুরিকাঘাতে বাবা হত্যাকান্ডের শিকার হন। নিহত শফিকুল ইসলাম গোবিন্দপুর গ্রামের মৃত মুজিবুর রহমানে ছেলে।

এদিকে নিহতের লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সোমবার সন্ধ্যায় লাধুরচর-গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসায় জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো।  রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার মায়ের কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করে। এ নিয়ে তার মাকে সে মারধর করে। পরে তার বাবা পিতা শফিকুল ইসলাম জমি থেকে কাজ শেষে বাড়িতে আসলে তার মা ছেলে রিফাতের মারধরের বিষয়টি তার বাবাকে জানায়। এক পর্যায়ে বাবা ছেলেকে চর থাপ্পড় দেয়। পরে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে ছেলে রিফাত তার বাবা শফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলে বাবা মারা যান। হত্যাকান্ডের পর ছেলে রিফাত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে হত্যাকান্ডে ৬ ঘন্টা পর  রোববার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গোলাকান্দাইল এলাকা থেকে আটক করে। পরে সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। নিহতের স্ত্রী ছেলেকে আসামী করে মামলা দায়ের করেন। আটক ঘাতক ছেলেকে সোমবার গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD