বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও  নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর  প্রত্যন্ত চরাঞ্চল নুনেরটেক মায়াদ্বীপে এক শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে সামাজিক সংগঠন তারুণ্যের সোনারগাঁও।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন সমাজকর্মী কবি শাহেদ কায়েস নুনেরটেকের সুবিধা বঞ্চিত জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তিনি ওই এলাকায়  মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। এতে ওখানকার একটি মহল শাহেদ কায়েস ও তার স্কুলের প্রতি বিক্ষুব্ধ হয়ে  স্কুলটি বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এর জের ধরে গত ২২ জানুয়ারি রাতে স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার পাখী ও তার দেড় বছর বয়সী মেয়েসহ পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করে স্থানীয় বালু সন্ত্রাসীরা।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের  গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উদিচী শিল্প গোষ্ঠির সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন,  সাংবাদিক মিজানুর রহমান, তারুণ্যের সোনারগাঁওয়ের কর্মী মো. তারেক মাহমুদ, মো. আব্দুল্লাহ আল মামুন, রাজু আহমেদ অর্ণব, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাহাঙ্গির আলম ইমন, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, মো. মোক্তার হোসেন প্রমূখ। মানববন্ধনে সাংবাদিক, সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD