বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী, মাস্ক বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প-এর আয়োজন  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
‘মানুষের পাশে ঈদ আনন্দে একদিন’ এই স্লোগানকে বুকে ধারণ করে  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার  রোটারি ক্লাব অব ঢাকা অরোরা’র উদ্যোগে যৌথভাবে দশটি রোটারি ক্লাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত দু’টি অবৈতনিক স্কুলের সুবিধাবঞ্চিত ২০০ শিশুর মাঝে ঈদ সামগ্রী, মাস্ক বিতরণ করেছে, এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
সোনারগাঁওয়ের সাহাপুরে মেনিখালি নদীতে অবস্থিত ‘বেদেবহর ভাসমান পাঠশালা’র বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে এবং চারদিকে মেঘনা নদী বেষ্টিত নুনেরটেকের মায়াদ্বীপে অবস্থিত ‘মায়াদ্বীপ শিশু পাঠশালার’ জেলে সম্প্রদায়ের দুইশত শিশুর মধ্যে ঈদ সামগ্রী— শেমাই, চিনি, দুধ ও পোলাওয়ের চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সোনারগাঁয়ে সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন’।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা অরোরা’র প্রেসিডেন্ট  অনুপমা চক্রবর্তী, রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেল’র প্রেসিডেন্ট সুচিত্রা রাণী কুন্ডু, রোটারি ক্লাব অব ঢাকা শাইনিং-এর প্রেসিডেন্ট  মো. মোখলেছুর রহমান মুকুল, রোটারি ক্লাব অব শেরে বাংলা নগর-এর প্রেসিডেন্ট আখতারুজ্জামান মিলন, রোটারি ক্লাব অব বিক্রমপুর-এর প্রেসিডেন্ট অধ্যাপক মো. নুরুল গনি, রোটারি ক্লাব অব ভাওয়াল-এর প্রেসিডেন্ট মো. জাকির হোসেন সরকার, রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমা’র প্রেসিডেন্ট নূর-ই-ইরফান, রোটারি ক্লাব অব ঢাকা ইস্ট-এর প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন বিপন, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা শাহেদ কায়েস, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি লেখক শংকর প্রকাশ, বেদে বহর ভাসমান পাঠশালার সভাপতি ফারুক আহমেদ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী শুক্কুর আলী প্রমুখ। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা সিটি এবং রোটারি ক্লাব অব শান্তিনগর ঢাকা এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে। উপরের দশটি রোটারি ক্লাব করোনাকালেও দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ ও বিভিন্ন ধরণের মানবিক কার্যক্রম চালিয়েছে নিরবচ্ছিন্নভাবে। এছাড়া তাঁরা সামাজিক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD