শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক দৌড়বিদের মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। নিহতের নাম রফিক মিয়া (৪০)। সোমবার রাত সাড়ে ১০ টায় মহাসড়কের টিপরদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রফিক মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের জমিরউদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে টিপরদী এলাকায় চট্টগ্রামগামী রডবাহী ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই ওই কাভার্ডভ্যান চালকের শরীরে রড ঢুকে মারা যান। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝখানের রোড ডিভাইডারে উঠে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় গতকাল মঙ্গলবার সকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD