রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নিখোঁজের ৫দিন পর ঝোঁপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বৃদ্ধার অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার  সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেনিখালি নদীর পাশের বালুর মাঠের  ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের সিরাজুল ইসলাম (৭০)। এর আগে গত ৬ এপ্রিল রোববার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ৮ এপ্রিল মঙ্গলবার ছেলে শামীম রেজা বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৫দিন পর  শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, নিহত সিরাজুল ইসলাম গত ৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে কান্দারগাঁও এলাকায় ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে ছিল। স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের ছেলে শামীম রেজা জানান, তাদের কারো সাথে কোন শত্রুতা নেই। তার বাবা একজন শারিরিকভাবে অসুস্থ্য ছিল। কিভাবে তিনি এখানে এসেছেন তার মনে প্রশ্নে জন্ম দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তার বাবার মৃত্যুর আসল রহস্য উদঘাটনের জন্য দাবি জানিয়েছেন ।

সোনারগাঁওথানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত সিরাজুল কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন।  তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় ধারণা করছি ঘটনাস্থলেই স্টোক বা অসুস্থ হয়ে পড়ে আর উঠতে পারেনি। তার  দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD