মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁও থেকে টাইগার গ্রুপ’ নামের  কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ সদস্যরা। এরা সিদ্ধিরগঞ্জের  ‘টাইগার গ্রুপ’ নামের কিশোর গ্যাংয়ের সদস্য।  মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়৷ এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টীলের চাকু উদ্ধার করে র‍্যাব।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু।
আটক ব্যক্তিরা হলেন সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার রহিমের ছেলে বাবু, একই এলাকার জুয়েলের ছেলে আশিক, মৃত কেনু মিয়ার ছেলে মোঃ রাসেল, চাঁদপুরের কচুয়ার গোতপুর এলাকার বাদশার ছেলে মেহেদী হাসান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ রূপসী এলাকার ইয়াসিন মোল্লার ছেলে মোঃ রাকিব, সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার মোঃ ওলির ছেলে মোঃ ইব্রাহীম। তারা সবাই ১৯-২২ বছর বয়সী।
র‍্যাব জানায়, আটকরা কিশোর গ্যাং ”টাইগার গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা নানা অপকর্ম করে থাকে। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করতে ঘটনাস্থলে ছোরা, স্টিলের চাকু, সুইচ গিয়ার চাকুসহ একত্রিত হয়েছিলেন। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD