রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে ৫৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধংস

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় ৫৬ কোটির টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ।  বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার হাটে অভিযান চালিয়ে ৫৬১ বস্তা অবৈধ এ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যায়।  নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরুল আমিনের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এস আই পংকজ কান্তি সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কমর উন নাহার, বৈদ্যরবাজার নৌ পুলিশ ফাড়ির কর্মকর্তা জাকির হোসেনসহ ৩২ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় উদ্ধারকৃত ৫শ’৬১ বস্তা কারেন্ট জাল আগুনে পুড়ে ধংস করা হয়।

নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরুল আমিন জানান, সোনারগাঁয়ে আনন্দ বাজার হাটে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রি হয় এমন অভিযোগে  বুধবার সকালে আনন্দ বাজার হাটে অভিযান চালানো হয়। এসময় হাটে ১৬টি দোকান ও ৪ টি গোডাউনের তালা ভেঙ্গে ৫শ’ বস্তা ( ৩ হাজার পিছ) চায়না দুয়ারি কারেন্ট জাল ও ৬১ বস্তা কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ এ কারেন্ট জালের ব্যবসায় জড়িতরা পালিয়ে যায়। তাই অভিযান চলাকালে কাউকে পাওয়া যায় নি।  বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া কারেন্ট জালের মুল্য ৫শ’ বস্তা চায়না দুয়ারি ৭৫ লাখ টাকা ও ৬১ বস্তা কারেন্ট জালের মূল্য ৫৪ কোটি ৯০ লাখ টাকা। পরে  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার হওয়া ৫শ’৬১ বস্তা কারেন্ট জাল আগুনে পুড়ে ধংস করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD