বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

সোনারগাঁও পৌর এলাকায়  নৌকার গণজোয়ার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের ব্যাপক গণসংযোগে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে তিনি এলাকায় ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

রোববার দিনভর তিনি উপজেলার সোনারগাঁও পৌরসভার ৯টি ওর্য়াডের প্রতিটি এলাকায় উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করেন।

পৌরসভার পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,  যুগ্ম সাধারণ সম্পাদক মো.আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের  সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ পৌর আওয়ামী লীগ নেতা গাজী মুজিবুর রহমান, এড. ফজলে রাব্বী,  ছগির আহমেদ, মোহাম্মদ  হোসাইন, নাসরিন সুলতানা ঝরা, কোহিনুর  ইসলাম রুমা, কবির হোসেন, হাজী আক্তার হোসেন, মুকুল সিকদার, মোতালেব মিয়া স্বপন, আমজাদ হোসেন, আলী আকবর, হুমায়ন কবীর মোল্লা খোকন, আলাউদ্দিন মিয়া প্রমুখ। এসময় সোনারগাঁও পৌর এলাকার আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকার প্রচারনায় সোনারগাঁও পৌর এলাকার নেতাকর্মী ও জনসাধারণনের ঢল নেমেছে।  যেন নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।

নৌকার মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার বলেন, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার স্বপক্ষের মার্কা। গত ১০ বছর সোনারগাঁয়ে নৌকা মার্কা ছিল না। এবার জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কাটি আমাদের দিয়েছে জনগনের আবেগের জায়গা থেকে। জনগণ থেকে আমরা বিপুল পরিমান সাড়া পাচ্ছি। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে নৌকার প্রচারনায়।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনটি করতে চাই। সোনারগাঁওয়ের মানুষ শান্তি প্রিয়। তারা সহিংসতা, জ্বালাও পোড়াও পছন্দ করেন না। তারও চায় সুন্দর ও শান্তি পরিবেশে তাদের মনের আশা ও চাওয়া পাওয়াটি ভোটের মাধ্যমে প্রয়োগ করতে পারে। সে পরিবেশটা আমি সহ আমার নির্বাচনী প্রতিদন্ধিতাকারীদের আহবান জানাই সে পরিবেশ আমাদের সকলেও জনগণকে সৃষ্টি করে দিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD