শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি

ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬ এর দাবা ইভেন্টে শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা উপঅঞ্চলে মধ্যম বিভাগে রানার আপ হয়েছে বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা।
ঢাকায় অনুষ্ঠিত দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার  শুক্রবার প্রথম দিনের খেলায় নাবা প্রথম রাউন্ডে ফরিদপুর, কোয়ার্টার ফাইনালে মাদারীপুর এবং আজ শনিবার সকালে সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিযোগীদের পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। পরে আজকের ফাইনালে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের সিদরাতুল মুনতাহার কাছে পরাজিত হয়েছে। মুনতাহা চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠান ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির কৃতি দাবা শিক্ষার্থী নুসরাত হাসান নাবার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদিকা মিসেস আঞ্জুমান আরা আকসির, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এবং জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD