রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মো. আমিনুল ইসলাম সভাপতি, আবু ইসলাম সিনিয়র সহ-সভাপতি, মাহমুদা আক্তার সাধারণ সম্পাদক ও মাহমুদা আক্তার মিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
নতুন কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানান, আমাকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো।
আপনার মতামত দিন