বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে  ৮ ইউপি নির্বাচনে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদন্ধি করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৪ জন প্রার্থী ।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সোনারগাঁও উপজেলা রিটানিং অফিসারের কাছে এ মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ২৮ শে নভেস্বর সোনারগাঁ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে  নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারণে মোগড়াপাড়া ও বৈদ্যরবাজার ইউনিয়নে  নির্বাচন স্থগিত করা হয়েছে। তারা জানান, এবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী,  ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ কয়েকটি দল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এবারে নির্বাচনে পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৪৬ জন, কাঁচপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৫৫ জন, বারদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৩৬জন,  শম্ভুপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৬ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৩৮জন, সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে  ৩ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৩৬জন, জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৪৫জন, নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৩১জন ও সনমান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ পুরুষ সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD