সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁয়ে মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে  দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে ছাত্রদল।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এ বিক্ষোভ মিছিল করে। সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাহ হোসেন সরকার, সোনারগাঁ  পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহাজালাল মিয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম, ছাত্রদল নেতা মাসুদ রানা বাবু, সিফাত আদনান, তাইজুল ইসলাম প্রমুখ। এছাড়াও সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহাসড়কে বিক্ষোভ শেষে কাঁচপুর বিসিক এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তরা দ্রুত তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামীলীগ ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD