বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কোন নির্মান কাজে গাফিলতি বরদাস্ত  করা হবে না — এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিলো গ্রামকে শহরে রূপান্তরিত করবে সেই লক্ষ্যে  সোনারগাঁওয়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে।  উন্নয়নমূলক কাজের কিছু এলাকায় ঠিকাদারের গাফিলতি  আমি দেখেছি  তাদের উদ্দেশ্য এমপি খোকা বলেন আপনারা ভালো জিনিস  দিয়ে রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টের কাজ করবেন তাহলে  আপনাদের সুনাম হবে। আর নিন্ম মানের জিনিস দিয়ে কাজ করবেন দূর্নাম আপনাদের হবে , আমি বিভিন্ন মন্রনালয়ে ঘুরে ঘুরে কাজ নিয়ে আসি , আমার সোনারগাঁওবাসী যাতে আপনার নির্মাণ যাতে প্রশংসা করে সে দিকে খেয়াল রাখতে হবে।
মঙ্গলবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে দৈলেরবাগ ব্রিজ থানা রোড সংযোগ স্থল পর্যন্ত এমপি খোকা নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজের তদারকিকালে এমপি খোকা এসব কথা বলেন। এসময় পিরোজপুর ইউনিয়ন থেকে বৈদ্যোর বাজার সড়কে ৫৪ মিটার আর সিসি গার্ডার ব্রিজ পরিদর্শন করেন তিনি।
এছাড়াও এমপি খোকা নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজ দ্রুত করতে নির্দেশ দেন। পরে শহীদ মজনু পার্ক হতে দৈলেরবাগের আগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তার কাজের তদারকি করেন।
উল্লেখ্য শহীদ মজনু পার্ক হতে দৈলেরবাগের আগ পর্যন্ত এই রাস্তাটি ভেঙ্গে যাওয়ার পর থেকে প্রতিদিনই এখানে কোন না কোন দূর্ঘটনা ঘটছে ফলে জনগণ পড়ছে দূর্ভোগে আর এই দূর্ভোগ থেকে রক্ষায় এগিয়ে এসেছেন এমপি খোকা তারই ধারাবাহিকতায় তিনি নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজের তদারকি করেন।
এসময় এমপি খোকা উপস্থিত সাংবাদিকদের জানান, আমি সোনারগাঁওয়ের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যার সবকয়টিই দৃশ্যমান, আগামী কিছুদিনের মধ্যেই পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে দৈলেরবাগ ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ শেষ হবে ও মোগরাপাড়া চৌরাস্তা থেকে তালতলা পর্যন্ত এই রাস্তাটি প্রশস্ত করনের কাজ শুরু হবে ইনশাল্লাহ। তিনি আরো জানান এবছর নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন মুলক কাজ আমি এনেছি। অচিরেই সকল উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলেও জানান তিনি।
এ সময় উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এতেসামুল হক, কার্য সহকারী ফয়েজ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,প্রচার সম্পাদক  ফজলুল হক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, মহিলা সদস্য রুনা আক্তারসহ স্থানীয়  আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD