বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁয়ে ৩১ দফার পক্ষে ইমতিয়াজ বকুলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার  বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি  পালন করা হয়।
সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
তিনি নয়াপুর বাজার ও এর আশপাশ এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন।
লিফলেট বিতরণ ও গণ সংযোগকালে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল সোনারগাঁও উপজেলার ছেলে মেয়েদের বেকারত্ব নিয়ে পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে কথা দিচ্ছি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। আমাকে কিনতে হলে টাকা নয় ভালোবাসা প্রয়োজন। এছাড়া তিনি
তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথাগুলো সাধারণ মানুষদের মাঝে তুলে ধরেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD