রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সৌদি প্রবাসীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আল আমিন (৪২) নামের সৌদি আরব প্রবাসীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচী ও বিক্ষোভ করেছে তার পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার বিকেলে  উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় এ মানবববন্ধন ও বিক্ষোভ করে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহতের মা খায়রুন্নেসা, নিহতের স্ত্রী জুথী আক্তার, নিহতের বোন হালিমা বেগম, বাবা  মো.ইসমাইল মিয়া, এলাকাবাসীর পক্ষে মোয়াজ্জেম হোসেন বুলবুল, মো. ইব্রাহিম ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নূর জাহান বেগম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচী শেষে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ভিটিকান্দি এলাকা থেকে শুরু হয়ে হোসেনপুর বাজারে গিয়ে শেষ হয়। এসময় নিহতের স্বজন ওই এলাকার নারী পুরুষ অংশ নেন।
উল্লেখ, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে আল আমিন নামের এক সৌদি প্রবাসীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে চালিভাঙ্গা ইউনিয়নের বালুর চর এলাকার নিয়ে যায় তার চাচাতো ভাই মো. সুজন। ওইদিন রাতে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে  হত্যা করে। ঘটনার পরদিন শুক্রবার  সকালে হত্যাকান্ডে জড়িত সুজন মিয়াকে সোনারগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় রোববার রাতে নিহত আল আমিনের বাবা মো. ইসমাইল বাদি হয়ে মেঘনা থানায় মামলা দায়ের করেন।
মানববন্ধন কর্মসূচীতে নিহত আল আমিনের বাবা মো. ইসমাইল মিয়া বলেন, তার ছেলেকে হত্যার করে তার পরিবারকে পঙ্গু করে দিয়েছে। আল আমিনের সৌদি আরবে রি-কন্ডিশন গাড়ির ব্যবসা ছিল। সেখানে তার মোটা অংকের পুঁজি বিনিয়োগ ছিল। আল আমিনকে হত্যার পর তার টাকার পয়সার কোন হিসেব পাচ্ছেন না। এ হত্যাকান্ডের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। প্রধান আসামী গ্রেপ্তার হলেও বাকিরা ধরা ছোয়ার বাইরে রয়েছেন। এ হত্যাকান্ড সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিহতের স্ত্রী জুথি আক্তার বলেন, তিনি বর্তমানে ২ মাসের অন্তসত্বা। তার এক সন্তানের ৫ বছর বয়স। আরেকজন অনাগত। তাদের যারা এতিম করেছে তাদের ফাঁসি দাবি করেন।
মেঘনা থানার ওসি দেলায়ার হোসেন বলেন, প্রবাসী আল আমিন হত্যাকান্ডে ঘাতক সুজনকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়নি। আদালতে আবারো রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD