রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

ডিমসহ পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিমবোঝাই একটি পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার  রাতে উপজেলার কাঁচপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২০ হাজার ডিম থেকে ২৬শ’৭০ পিছ ডিম উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন  মো. রাজু (২৭) ও মো. শাওন (২১)।  বুধবার সকালে গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

জানা যায়, গত ২৩ মে বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাটা এইচ পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে সোনারগাঁয়ে রওনা করে। পিকআপ ভ্যানটি সোনারগাঁ উপজেলার প্রভাকরদী-তালতলা বাজারের মাঝামাঝি এলাকা অতিক্রমকালে পেছন দিক থেকে দ্রæতগতিতে একটি মাহিন্দ্রা বোলার ডিমবোঝাই পিকআপভ্যানের গতিরোধ করে। পরে পিকআপভ্যানের চালক হুমায়ুন ও হেলপার সিরাজকে দুর্বৃত্তরা রাস্তার পাশেই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে ডিমবোঝাই ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ডিম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সোনারগাঁ  থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলায় বিভিন্ন জায়গায় গোপন সূত্রে তাল্লাশী চালায়। গত মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর বাজারে ডিম পট্টীতে অভিযান চালায় সোনারগাঁ থানা পুলিশ। অভিযানে ডিম ছিনতাইয়ের অভিযোগে মো. রাজু ও মো. শাওন নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তীতে ২০ হাজার ডিম থেকে ২৬শ’৭০ পিছ ডিম উদ্ধার করা হয়। বাকী ডিম অন্যত্রে বিক্রি করে দেয়। তবে ডিমবোঝাই পিকআপভ্যানটির হদিস পাওয়া যায়নি। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পিকআপের বিষয়টি নানা কৌশলে এড়িয়ে যায়।  গ্রেফতারকৃত দুইজনকে  বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত রাজু কাঁচপুর পুরান বাজার এলাকার মৃত সিদ্দিকের ছেলে ও শাওন লক্ষীপুর জেলার রামগতি থানার চররমিজ গ্রামের সাইফুল ইসলাম মামুনের ছেলে।

সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান পিপিএম জানান, ডিমবোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনা ২ জনকে গ্রেওতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD