বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়ে বারদীতে ডা. বিরুর উদ্যাগে আলোচনা সভা ও দোয়া 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বারদী খেলার মাঠে এ কর্মসূচী পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচী পালন করা হয়। মাসব্যাপী কর্মসূচীর সমাপনী দিনে শোক র‌্যালী, আলোচনা সভা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য রাশেদ উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সম্পাদক ফিরোজ হোসেন মিতা, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, সোনারগাঁও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রোবায়েত হোসেন শান্ত, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাশেদ, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকার করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD