শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মর্তুজা কাজল (৫৭) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত এক সপ্তাহ আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র (আইসিইউতে) লাইফ সার্পোটে নেয়া হয়। পরে রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার হাবীবপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে বাড়ী মজলিশ গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
আপনার মতামত দিন