সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান পদ প্রার্থী রফিকুল ইসলাম নান্নু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেলেনা আক্তার।
মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও কেএম জাহিদ সারোয়ারের দ্বৈত্ত ব্যঞ্চের আদেশে তারা প্রার্থীতা ফিরে পান। গত রোববার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তাদের জাতীয় পরিচয় পত্রের ছবি ও বর্তমান চেহেরায় মিল না থাকায় অনলাইনে আপলোড না দেওয়ার কারনে তাদের মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি। ফলে তারা দুজনেই চারজনকে বিবাদী করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনে বাংলাদেশ সরকারের প্রধান নির্বাচন কমিশনার, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট, সহকারী জেলা ম্যাজিষ্ট্রেট ও রির্টাণিং কর্মকর্তা এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টাণিং কর্মকর্তাকে বিবাদী করা হয়। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও কেএম জাহিদ সারোয়ারের দ্বৈত্ত ব্যঞ্চের তাদের প্রার্থীতা ফিরিয়ে দেন।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান পদ প্রার্থী রফিকুল ইসলাম নান্নু সোনারগাঁও নিউজকে বলেন, প্রার্থীতা ফিরে পেয়ে তিনি ও তার সমর্থকরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রার্থীতা ফিরে পাওয়ার পর তার প্রমাণ পত্র বিভিন্ন দপ্তরে দাখিল করেছি। নির্বাচনে তার নেতাকর্মীদের পুরোদমে কাজ করার জন্য তিনি অনুরোধ করেছেন।
আপনার মতামত দিন