সোনারগাঁওয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
সোনারগাঁও নিউজ
৭ অক্টোবর ২০২৬ , ৩:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬৩ নং হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তারের সভাপতিত্বে ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার,বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর-এ ইয়াসিন নোবেল।
ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং প্রধান শিক্ষক মর্জিয়া আফরোজ সিদ্দিকার সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আজিজুল হক,হামছাদী গ্রামের সমাজসেবক জহির আহমেদ, মোবারক হোসেন, আফজাল হোসেন, মেহেদী হাসান হালিম,শহীদ আলম, বৈদ্যেরবাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।