সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে ওলামা মাশায়েখদের সঙ্গে বিএনপি নেতা মুজাহিদ মল্লিকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওলামা মাশায়েখদের সঙ্গে বিএনপি নেতা মতবিনিময় সভা করেছেন। সোমবার সকালে জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এ সভা করেন।

রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা নিয়ে সোনারগাঁওয়ের আলেম সমাজের উদ্যোগে এ সভায় মাওলানা মুফতি মেরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাওলানা আবেদ হোসাইন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সোহাইল, মাওলানা সাইদুর রহমান সাইফি,মাওলানা নুরুল হুদা, মাওলানা মো. আল আমিন, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আব্দুল মোমেন, মুফতি এহতেশামুল হক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ইয়াছিন, মাওলানা আব্দুল মান্নান সিরাজী, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল ফারহান,মাওলানা ইকবাল হোসেন। এসময় সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আলেমগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেই আলেম ওলামাদের সম্মান করে থাকেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে আলেমদের অসম্মান করেছেন। ওয়াজ মাহফিলে তাদের পক্ষে কথা না বলার কারণে তাদের স্টেজ থেকে নামিয়ে দিয়েছেন। মামলা ও হামলা করে তাদের হেনস্তা করেছে।

তিনি আরো বলেন, বর্তমানের আলেম সমাজ উন্মুক্ত ও নির্বিঘ্নে কথা বলতে পারছেন। বিএনপি আগামীতে সরকার গঠন করে ক্ষমতায় যতোদিন থাকবে মত প্রকাশের সুযোগ থাকবে। কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD