প্রচ্ছদ

কাঁচপুরে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁও নিউজ ১৬ অক্টোবর ২০২৬ , ৯:৫৬ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় আর কেউই বেঁচে নেই। এক এক করে সবাই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
দগ্ধ হওয়ার চার দিন পর বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী শরীফ হোসেন ও স্ত্রী রোজিনা আক্তার। এর আগে বুধবার রাতে মারা যায় রোজিনার ভাই রিয়াজ।
শুক্রবার সকালে মারা যায় দুর্ঘটনা কবলিত বাড়িটির কেয়ারটেকার রনি মিয়া।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার শুক্রবার সকালে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার সোনারগাঁও নিউজকে জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফ ও রিয়াজের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া মারা যান। এর আগে বুধবার দিবাগত রাত ২ টায় শ্যালক রিয়াজ ও গত বৃহস্পতিবার ভোর পৌনে ৪ টায় স্ত্রী রোজিনা ও  ভোর ৪ টায় স্বামী শরীফের মৃত্যু হয়।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় না সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামে ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী শরীফ হোসেন,  তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ ও ওই বাড়ির বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হয়।