নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় পার্টি নোয়াগাও ইউনিয়ন সন্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ২১ মে বিকেল মোগড়াপাড়া চৌরাস্তা সংসদ সদস্য কার্যালয়ে জাতীয় পার্টি নোয়াগাও ইউনিয়নের মতবিনিময় সভায় এ কমিটি অনুমোদন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সভায় নোয়াগাও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
উপস্থিত সকলের মতামত নিয়ে দেওয়ান উদ্দিন চুন্নু কে আহবায়ক ও মোঃ সাইদুর রহমান সবুরকে সদস্য সচিব করে ৯৫ সদস্য বিশিষ্ট সন্মেলন প্রস্তুতি কমিটির সুপারিশ করেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল এবং অনুমোদন করেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ।
আপনার মতামত দিন