শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

সোনারগাঁওয়ে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৩ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগীর মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত বুধবার দুপুরে উপজেলার বারদি ইউনিয়নের চুয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন সোনারগাঁওয়ের বারদি ইউনিয়নের চুয়াডাঙ্গা এলাকার হুমায়ুনে ছেলে মো. মন্টু (১৮), শাহ আলীর ছেলে মো. জিলানী (১৯), সাকিব (২০), আরস আলীর ছেলে মো. আনার হোসেন (১৮) ও আব্দুলের ছেলে মো. সজিব (২২)।

অভিযোগপত্রে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার মানসিক প্রতিবন্ধী মেয়ে তার মায়ের সঙ্গে সোনারগাঁওয়ে চুয়াডাঙ্গা গ্রামে বসবাস করত। তার মা শারীরিকভাবে অসুস্থ্য থাকায় তার মেয়েকে ঘরে একা রেখে ঔষধ কেনার জন্য ফার্মেসীতে যান। এসময় বিবাদীরা তার মায়ের রুমে প্রবেশ করে তার মেয়ের গায়ে হাত দেয় এবং তার মেয়ের সঙ্গে অপকর্ম করার চেষ্টা করে। তখন তার মেয়ের ডাক চিৎকার করলে বিবাদীরা দরজা খুলে পালিয়ে যায়। তার মা ঔষধ নিয়ে বাসায় এসে দেখে তার মেয়ে কান্না করছে। তার মেয়ে তার মাকে ওই ঘটনার বিস্তারিত জানান।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের আটকে চেষ্টা চলছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD